ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ থেকে সাত খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে; কিন্তু দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সাম্প্রতি ভারতীয় রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন আইপিএল ২০২৬ মৌসুম শুরুর আগেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আজ শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার জেরে ভারতে সৃষ্ট জনরোষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণেই মুস্তাফিজকে রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘চারপাশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে মুস্তাফিজের পরিবর্তে কেকেআর চাইলে অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবে এবং বোর্ড সেই বদলি খেলোয়াড়ের অনুমতি দেবে।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে তীব্র লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর। তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেকেআর কর্তৃপক্ষ ও দলের মালিক শাহরুখ খান। এমনকি বিজেপি ও শিবসেনার একাধিক রাজনৈতিক নেতা বাংলাদেশি খেলোয়াড়কে নেওয়ার বিরুদ্ধেও কঠোর সমালোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

আপডেট সময় ১২:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬