ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মোস্তাফিজকে বাদ দেওয়া কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর জয়: বিসিসিআইকে ধন্যবাদ বিজেপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারত সরকার ও বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন বিজেপি নেতা সংগীত সোম। তিনি বলেন, এটা কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর জয়।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজকে নেওয়ায় শাহরুখ খানের সমালোচনা করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। কেকেআরের বোঝা উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হলে তা দেশের কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করবে। শাহরুখ খানকে গাদ্দার বলে অভিহিত করেন সংগীত সোম।

তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, এটা মেনে নেওয়া যায় না। বেশ কয়েক দিন ধরেই মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন মোস্তাফিজকে দলে নেওয়ায়। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেটাই সত্যি হলো।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মোস্তাফিজকে বাদ দেওয়া কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর জয়: বিসিসিআইকে ধন্যবাদ বিজেপি নেতার

আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬