ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন এ্যানি

আজ তারেক রহমান-ডা. জুবাইদার বিবাহবার্ষিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আজ ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ৩২তম বিবাহবার্ষিকী। ১৯৯৪ সালে আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একসাথে নানা সংগ্রাম পেরিয়ে ৩২ বসন্ত অতিবাহিত করেছেন তারা। জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তার জন্ম ১৯৭২ সালের ১৮ জুন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে।

এছাড়াও জুবাইদা রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জুবাইদা রহমানের ভাতিজি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন। জিয়া পরিবারের সদস্য ছাড়াও তিনি নিজেকে একজন ‘মেরিটোক্র্যাট’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের কাছে তার গ্রহণযোগ্যতার অন্যতম কারণ- তার উচ্চশিক্ষা এবং একজন সফল চিকিৎসক হিসেবে তার ব্যক্তিগত ইমেজ। এজন্যেই তিনি আলাদা।

জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জুবাইদা রহমানের কাকা।

জুবাইদা রহমান ১৯৯০-এর দশকের শুরুতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি কে-৪৭ (K-47) ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৫ সালে সফলভাবে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ২১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেধা তালিকায় প্রথমস্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেন।

পরবর্তীতে ২০০৮ সালে তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর, জুবাইদা রহমান সেখানে নিজের উচ্চশিক্ষা চালিয়ে যান। তিনি ২০০৯-১০ সেশনে লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজে (Imperial College London) কার্ডিওভাস্কুলার সায়েন্সে ভর্তি হয়ে ২০১১ সালে এমএসসি (MSc) সম্পন্ন করেন। সেখানে প্রতিযোগিতামূলক কঠিন পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। এ অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক প্রদান করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস

আজ তারেক রহমান-ডা. জুবাইদার বিবাহবার্ষিকী

আপডেট সময় ০১:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬