ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা ঠাকুরগাঁও লোকায়ান জাদুঘরের গ্রামীন ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চোড়লেন গরুর গাড়িতে

দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে, তার সংস্কারে তো কোনো কথা বলেননি: পার্থ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।’ মঙ্গলবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অনেকে বলেন—আপনারা ডিসেম্বরে নির্বাচন চান।

ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলিনি, আপনি ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি, আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি।’ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আপনার ক্ষমতার উৎস জনগণ।

যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কী সংস্কারের একটা প্রস্তাব তিনি আসছে। আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কার তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে কথা বলার কোনো জায়গা নেই।’

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেয়নি। আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে। আমরাও আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। আমি আগেও বলি সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।’

নির্বাচনই বাংলাদেশের বড় সংস্কার উল্লেখ করে পার্থ বলেন, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সব কিছু শেষও হবে না। কিন্তু নির্বাচনই জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি সব সংস্কার, সেটা সময়ের ব্যাপার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর

দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে, তার সংস্কারে তো কোনো কথা বলেননি: পার্থ

আপডেট সময় ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫