ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন ভারতের কাছে আরও পাঁচটি এস-৪০০ বেচতে চায় রাশিয়া মক্কা জোটে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে অবস্থান পরিবর্তন করেছে ভারতীয় মিডিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৯৯৮ বার পড়া হয়েছে

এবার ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। আগে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান না পেলেও জুলাই বিপ্লবের পর দেশটির সংবাদমাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

এদিকে বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। শেখ হাসিনার পালানোর পরপরই বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো শুরু করে ভারতের সংবাদমাধ্যম ও দেশটির রাজনীতিবিদরা।

বাংলাদেশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত পাঁচ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কীভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ।

বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আর এটি ঘটেছে গত পাঁচ মাসে।

ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করত। এরপর তারা ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় চারটি ভারতীয় সংবাদপত্র- টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস- ধীরে ধীরে শেখ হাসিনাকে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার শুরু করেছে।পোস্টের শেষে তিনি লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার

শেখ হাসিনাকে‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলে অবস্থান পরিবর্তন করেছে ভারতীয় মিডিয়া

আপডেট সময় ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫