ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, সে লজ্জায় তার ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত মহানগর বিএনপির এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, গত একশ বছরে এমনভাবে কোনো পলাতক ব্যক্তির ইতিহাস নেই, শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, তার তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত।

কোনো কোনো মহল হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা বলে পিআর বা অমুক তমুক তারা আসনে নির্বাচনকে ভন্ডুল করতে চায়। নির্বাচন না হলে আবার স্বৈরতন্ত্রে ফেরত যাওয়ার একটা লক্ষণ দেখা দেবে। কোনো কোনো মহল বুঝে কিংবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় না নির্বাচন হোক।

‘নির্যাতনের কারণে খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে আসবে মানেই একটি নির্বাচন। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। ’

শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন করে যেকোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দল কেন, যে কেউ। দেশবাসী যাকে ভোট দেবে সেই আসবে। তরুণদের দল এনসিপিকে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে। মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কীভাবে। অন্য দল আসবে।

বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী খালেদা বলেছেন, যেকোনোভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্র রক্ষা করতে হলে বিভেদ করা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে না ফিরি। নয়ত আমাদের পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে তারা সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, এখনও বলছে। আমাদের সবচেয়ে কুলাঙ্গার তথাকথিত প্রধানমন্ত্রী এত টাকা চুরি করেছেন যা কেউ করে না। এতগুলো ছেলে-মেয়েকে তিনি গণহত্যা করেছেন, অথচ তাকে ভারত আশ্রয় দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

পালানোর জন্য শেখ হাসিনার লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দেওয়া উচিত: দুদু

আপডেট সময় ১০:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫