ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন যে সংবিধান রয়েছে, সেটি আওয়ামী সংবিধান। এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, মৌলিক সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না। আর সেই নির্বাচন দেশের মানুষও মেনে নেবে না। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা পরিষ্কার করে বলেছি, এত মানুষের রক্ত, এত মানুষের আত্মত্যাগের জুলাই আন্দোলন কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, তা আমরা মেনে নেব না। তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, মাফিয়া দুর্নীতিবাজ, ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে হবে। হাসিনার দোসরদের প্রতিহত করতে হবে। মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিগত দিনে আমরা শুনে এসেছি শুধু উন্নয়ন আর উন্নয়ন। বাস্তবে কিছুই নেই। রাজা যায়, রাজা আসে, লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না।তিনি বলেন, তিস্তা নদীর পানি যথাযথ ব্যবহার করার সুযোগ না থাকায় পুরো উত্তরাঞ্চল অবহেলিত হয়ে রয়েছে। খুব দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু করা হবে।

তিনি বলেন, ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত সুরক্ষা করতে সরকারকে বাধ্য করা হবে। দেশের উন্নয়নে আগামী নির্বাচনে এনসিপি’র পক্ষে থাকার আহবান জানান তিনি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গুম-খুন-হত্যার বিচার হয়নি। যারা আমাদের ভাইকে পাখির মত গুলি করেছে হত্যা করেছে তাদের বিচার হয়নি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন, তার একটি হলো নির্বাচন। শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয়। সংস্কার, নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

আপডেট সময় ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫