ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ সালমান মুক্তাদিরের, ‘যা করবেন করেন’ মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে

এবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে সম্প্রতি গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আজ রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারাদেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গেলো ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।  যে কোন ধরণের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও সংবাদ সম্মেলনে জানান ডিসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের

প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫