ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম বলেছেন, ডাকসুতে যাকে মন চায় ভোট দিন, কিন্তু স্বাধীনতাবিরোধী, ধর্ষক আলবদর, ছাত্রসংঘের উত্তরসূরিরা যাতে সেই ভোট না পায়, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধর্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এসব লিখেছেন।

আজ আরো এক পোস্টে লিখেছেন তিনি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর। সময়ের পরিক্রমায় আবারও এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গৌরবের ডাকসুতে অংশগ্রহণ করছে কুখ্যাত আলবদরের উত্তরসূরিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আবারও ফিরিয়ে আনবে আলবদরদের?

যাদের চেতনা নারী নির্যাতন, নারীকে গণধর্ষণের হুমকি? যাদের চেতনা মুক্তবুদ্ধির চিন্তার বিকাশকে গলা চেপে ধরে প্রপাগান্ডায় মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা?
মানসুরা লিখেছেন, তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবেন। লাখ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের কথা ভাবেন।

আপনার ভোট কোথায় যাচ্ছে তা ভাবেন। যে বিশ্ববিদ্যালয় সমাজ গড়ার কারিগর, সেখানে যেন ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণিত অপশক্তিটির স্থান না হয়।
এই পোস্টের সঙ্গে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও কর্মচারীদের ছবি সংযুক্ত করেছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী

আপডেট সময় ০৩:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫