ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত এখন গণমাধ্যম বেশি স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা: ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন অথবা সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন প্রার্থী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগে প্রিসাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। মাঝে এটি সংশোধন করা হয়। ভোট শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দেখবেন পরে তারা রিপোর্ট দিলে ভোট শুরু করতেন। আমরা এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি। এতে কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হবেন সর্বেসর্বা।

তিনি আরও বলেন, মিডিয়াকর্মীসহ কে কতক্ষণ ভোটকক্ষের ভেতরে থাকবেন তা নির্ধারণের ক্ষমতা প্রিসাইডিং অফিসারকে দিয়েছি। একক প্রার্থী থাকলে সে আসনে ‘না ভোট’সহ এক গুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও, সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ১১ আগস্ট নির্বাচন কমিশনের নবম সভা শেষে ১১ আগস্ট নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে শুধু সেখানে না ভোট থাকবে। ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে পাবে যা আগে ছিল না। এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিলোপ করে পুনঃভোট হবে এমন একগুচ্ছ সংশোধনে আরপিও খসড়া চূড়ান্ত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা: ইসি

আপডেট সময় ০৫:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫