ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব: জামায়াতকে বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

এবার চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

গতকাল রোববার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে চাঁদপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনায় থাকে- এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না।’

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলি ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব: জামায়াতকে বিএনপি নেতা

আপডেট সময় ১১:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫