ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার লিটন বা সৌম্য হতেন?: প্রশ্ন শশী থারুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এবার রেকর্ড দামে নিলামে দল পেয়েও মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না এবার। ভারতের উগ্রবাদী গোষ্ঠীদের হুমকির মুখে নতি স্বীকার করে তাকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বিসিসিআই, সে নির্দেশ মাথাপেতে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। বাংলাদেশি মোস্তাফিজের বিরুদ্ধে ভারতে যখন উগ্রবাদীদের হুমকি চলছে, তখনই পাশে দাঁড়িয়েছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর। তাকে দল থেকে বাদ দেওয়ার পর আবারও মুখ খুলেছেন তিনি।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন তিনি। তিনি প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার সৌম্য সরকার বা লিটন দাস হতেন, তাহলেও কি একই ফল আসত? তার কথা, ‘বিসিসিআই নিন্দনীয়ভাবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের খেলোয়াড় যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি-একটি দেশ, একজন ব্যক্তি নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদের?’

তার আগে শুক্রবার তিনি জানিয়েছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটকে বহন করতে হবে। আমার অবস্থান পরিষ্কার। আমাদের উচিত কিছু বিষয়কে অন্য বিষয় থেকে আলাদা রাখা।’ প্রতিবেশী দেশগুলোকে খেলাধুলার মাধ্যমে আলাদা করে দেওয়ার বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছিলেন থারুর। তিনি বলেন, ‘ভারত যদি এমন দেশ হয়ে যায় যে সব প্রতিবেশীকে আলাদা করে রাখবে এবং বলবে কেউ তাদের সঙ্গে খেলবে না, তাহলে তাতে কোনো ভালো ফল আসবে না। এই বিষয়ে আমাদের বড় মন আর বড় চিন্তা দরকার।’

একই প্রশ্ন ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার মদনলালেরও, ‘খেলাধুলায় কেন এত রাজনীতি? আমি জানি না ক্রিকেট কোনদিকে যাচ্ছে। নিশ্চয়ই উঁচুমহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক; কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার লিটন বা সৌম্য হতেন?: প্রশ্ন শশী থারুর

আপডেট সময় ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬