ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের ‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি এবার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনও মহল গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করার।’ শনিবার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শংকর আশ্রমে বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় একেক সময় একেক দল গেছে। কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের ওপর নিপীড়ন, নির্যাতন কোনও অংশে কম হয়নি।’ তিনি বলেন, ‘আমার মনে আছে, আমি যখন ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে, সংসদে গেলাম, আমি একটি দৈনিকের রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশের স্বাধীনতাত্তোর যেখানে সংখ্যালঘুর শতকরা হিসাব ২২ শতাংশ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন ৯ শতাংশ এসে কেন দাঁড়ালো? এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি রামুতে, নাসিরনগরে, বানারিপাড়ায়, কুমিল্লায়, রংপুরে গেছি- আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরের যখন হামলা হয়েছে, আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল। তখন আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর কাছে হাজার শোকরিয়া আমার যে সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ অন্তত এখানে আমি কোনোরকম উগ্রতা বা বিশৃঙ্খলা দেখিনি।’

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, ‘এখানে নানা মত ধর্ম নানান গোষ্ঠীর মানুষ, সম্প্রীতির সঙ্গে আবহমান কাল থেকে পাশাপাশি বাস করে আসছে। আশা রাখি আমাদের এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের।’ তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির বন্ধন অটুট রাখার স্বার্থে, সত্য এবং ন্যায়ের স্বার্থে, চাঁদাবাজি মামলা বাণিজ্যকে বন্ধ রাখার স্বার্থে- যাকে আপনার যোগ্য প্রার্থী বলে মনে হয় তার বাক্সে ভোটটা দেবেন।’

রুমিন বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কোনও দলের না। সুতরাং আমি আপনাদের প্রার্থী। আমি জনগণের প্রার্থী। আমি সব দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সবার কাছে ভোট চাইছি। আমি আপনাদের সবাইকে নিয়ে সরাইল-আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করবো ইনশাল্লাহ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬