ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইসিসিকে চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

এবার আইপিএল থেকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। তারই জেরে এবার ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে আবেদন জানাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই আইসিসিকে চিঠি দেবে।

এদিকে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা। শনিবার রাতে বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে। আজ যা ঘটেছে সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব।’ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও দলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে মোস্তাফিজকে আইপিএল থেকে সরানোর ব্যাখ্যা দেওয়ায় এই সন্দেহ আরও বেড়েছে।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে বলেছি। যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।’ আসিফ নজরুল আরও জানান, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে অনুরোধ করেছেন।

বিসিসিআইয়ের নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করে যে তারা ২০২৬ আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। গত মাসে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে সম্প্রতি ভারতের ধর্মীয় ও রাজনৈতিক মহল থেকে এই সিদ্ধান্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার সূচি রয়েছে বাংলাদেশের। যারা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইসিসিকে চিঠি

আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬