ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

রাতে চাঁদা নিতে যাওয়া এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ (৩০) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে। এম এ তাফসীর হাসান ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি। এই ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।

গ্রেফতাররা হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা দাখিল করেননি।

এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন ও আসবাবপত্র ওলটপালট করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ সবাইকে মেরে ফেলবো।’

এসময় পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে। এসময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান। স্থানীয়রা আটক ২ জনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

রাতে চাঁদা নিতে যাওয়া এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আপডেট সময় ০১:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬