ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির থাইল্যান্ড ভেঙ্গে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা

গরু চুরির অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬৭৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গরু চুরির অভিযোগে সাবেক এক বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাই ছয়টি গরু উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নালের বাড়ি থেকে চোরাই ছয়টি গরুসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম (৫০)। তিনি আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামের জলিল মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। অপর গ্রেপ্তাররা হলেন—গোপালপুর গ্রামের জয়নাল (৪২), মহাসিন (৪৮), বাজড়া গ্রামের ইয়াদ আলী (৪৭) ও সাদ্দাম (৪২)।
এ বিষয়ে ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ছয়টি গরু চোরাই এবং গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ও থানায় সক্রিয় গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শিগগিরই ফরিদপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু জানান, নজরুল ইসলাম পূর্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালে তথাকথিত ডামি নির্বাচনে বিএনএম প্রার্থী শাহ মো. আবু জাফরের পক্ষে কাজ করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

গরু চুরির অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬