ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

এবার টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ। সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান চলছে। ধারাবাহিকভাবে চলমান অভিযানে গতরাতে ৩১ জনকে আটক করা হয়। তাদের দখল থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে। অভিযান কালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায় এবং সেখান থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ।

অনেকেই এখানে মাদক সেবন করতে আসে বলেও জানায় পুলিশ। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরও ৬ জনকেসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযানের বিষয়ে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে, কোনো দলীয় বিবেচনা করার সুযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

আপডেট সময় ০৪:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬