ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’

বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য, দেশে ফিরেই পেলেন সম্মান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন এক সাফল্যের দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে একটি পোস্ট। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচিত হওয়ার পর দেশে ফেরা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দেওয়া অভ্যর্থনার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে।

পোস্টে উল্লেখ করা হয়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জনের পর ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফেরার পর তাকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বলেও দাবি করা হয়েছে।

এ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান বলে পোস্টে উল্লেখ রয়েছে।

ফেসবুক পোস্টটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ও আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে অনলাইনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক

বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য, দেশে ফিরেই পেলেন সম্মান

আপডেট সময় ০১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬