ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’

বিলের চা’প বা’ড়’ছে, তবে কিছু গ্রাহকের জন্য থাকছে ছাড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণায় যখন বাড়তি খরচের হিসাব কষতে শুরু করেছেন সাধারণ মানুষ, ঠিক তখনই সামনে এলো নতুন খবর। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের এক দিনের মাথায় নিম্ন আয়ের গ্রাহকদের জন্য আসতে পারে স্বস্তির বার্তা।

পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর আবাসিক খাতের লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বাড়তি দাম প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে।

সূত্র বলছে, নিম্ন আয়ের গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপ থেকে রেহাই দিতেই এই উদ্যোগ। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

বর্তমানে লাইফলাইন গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা, যা আগের চেয়ে ৬৯ পয়সা বেশি। আর ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নতুন দাম ৬ টাকা ১৮ পয়সা, যা বেড়েছে ৯২ পয়সা।

তবে প্রস্তাব অনুমোদিত হলে লাইফলাইন গ্রাহকরা আবারও প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকরা ৫ টাকা ২৬ পয়সা হারে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

দেশের প্রায় ৬৫ শতাংশ আবাসিক গ্রাহক এই দুই শ্রেণির আওতায় পড়েন। ফলে সিদ্ধান্ত কার্যকর হলে লাখো পরিবার বাড়তি বিলের চাপ থেকে রেহাই পেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক

বিলের চা’প বা’ড়’ছে, তবে কিছু গ্রাহকের জন্য থাকছে ছাড়

আপডেট সময় ০২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬