ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন

জুলাই অভ্যু’ত্থান বর্ষপূর্তিতে এনসিপির ইশতেহার ঘোষণা ও ছাত্রদলের নির্বাচনমুখী সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার ঢাকায় পৃথকভাবে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশগুলো থেকে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে ভিন্ন বার্তা এসেছে দল দুটির শীর্ষ নেতাদের কাছ থেকে।

ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগে আয়োজিত বড় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” পাশাপাশি রাজনীতির ‘গুণগত পরিবর্তনের’ প্রতিশ্রুতিও দেন তিনি।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পৃথক সমাবেশেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্ন। উভয় সমাবেশেই ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ‘তরুণদের নতুন রাজনৈতিক চেতনার সূচনা’ হিসেবে তুলে ধরা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

জুলাই অভ্যু’ত্থান বর্ষপূর্তিতে এনসিপির ইশতেহার ঘোষণা ও ছাত্রদলের নির্বাচনমুখী সমাবেশ

আপডেট সময় ১২:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫