ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে এল ভারতের কাঁচা মরিচ, কেজি ৩৭ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

এবার দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি মরিচের দাম পড়েছে ৩৭ টাকা। গতকাল সোমবার ভারতীয় চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন।

আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩৩ টাকা। সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছে; সেটি বিকালে ২৫০ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দরের আমদানি কারক আমিনুল ইসলাম পলাশ বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশসহ নাসিক থেকে প্রতি টন মরিচ ৩০০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। ডলার ১২৪ টাকা হিসাবে কেজি প্রতি মরিচের দাম পড়েছে ৩৭ টাকার কিছু বেশি।

উজ্জ্বল হোসেন বলেন, এ বন্দরের ৬৯ জন ব্যবসায়ী ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন; যা সোমবার থেকে শুরু হয়েছে। সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়। এরপর আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

বাংলাদেশে এল ভারতের কাঁচা মরিচ, কেজি ৩৭ টাকা

আপডেট সময় ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬