ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়ের সঙ্গে তৃষাকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস যুদ্ধ বাড়াতে চায় না তেহরান, শত্রুর হস্তক্ষেপও মেনে নেবে না: পেজেশকিয়ান খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ জুলাই গণহত্যার বিচার নিয়ে কড়া বার্তা জামায়াত আমিরের ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান: রেজায়ী ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস ৫ আগস্ট চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে কি? হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা

শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার শেখ হাসিনাকে “ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায়”, তবে দেশে ফিরলে তিনি আইন অনুযায়ী সব ধরনের অধিকারও পাবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, “আমরা শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই। একই সঙ্গে আমরা বলছি, দেশে এলে তিনি সব ধরনের আইনগত অধিকার পাবেন।”

শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশ অমান্য করে কেউ বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার অনুসারীরা এখনো দেশে রয়েছেন। তাই চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কোনো ভূরাজনৈতিক (জিওপলিটিক্যাল) চাপের মধ্যে নেই। তাঁর দাবি, আগের সরকার ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাই এমন কোনো চাপ নেই।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু করার সুযোগ নেই। তিনি যদি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন, এরপর সরকার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজয়ের সঙ্গে তৃষাকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬