ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন ৪০০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেপ্তার জামায়াতের সাবেক আমির তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, পতন শুরু হয়ে গেছে: পাটওয়ারী বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের আগাম ঘোষণা প্রকাশ করলে তা আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার আগেও গণমাধ্যমকে সতর্ক করেছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য প্রচারের আগাম ঘোষণা দেওয়া বা তা প্রকাশ-প্রচার করা আদালতের আদেশ অমান্যের শামিল।

তিনি বলেন, “আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব, আর সেই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনের তথ্য সরকার দুই-তিন দিন পর জানতে পারার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখা হবে।

প্রশাসনে আগের সরকারের প্রভাব এখনো রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ বছর ধরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিদের একদিনে বদলানো সম্ভব নয়।

তার ভাষায়, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগের সরকারের সময়ে দায়িত্ব পাওয়া অনেক কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। তবে রাষ্ট্রীয় সেবাদান ব্যবস্থা ব্যাহত না করে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, শুধু কর্মকর্তা বদলি করলেই হবে না, নতুনদের দক্ষ করে তুলতেও সময় প্রয়োজন। তাই সরকার এমনভাবে পরিবর্তন করছে, যাতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত থাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় ০২:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬