ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত ৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি, আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল জারি ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল এবার চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত কর্মী খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ মোজতবা খামেনিকে খুঁজতে হিমশিম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোয়েন্দারা ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানকে ‘শায়েস্তা’ করতে নতুন কৌশলে ট্রাম্প প্রশাসন

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকেই সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশা পূরণে সক্ষম একটি সংশোধনী আনার প্রতিশ্রুতি দিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রণয়নই সরকারের উদ্দেশ্য। এজন্য রাজনৈতিক সমঝোতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের তালিকা এখনো না পেলেও শিগগিরই তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শুধু বিরোধী দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের মতামতও গ্রহণ করা হবে। কেউ বৈঠকে এসে বা লিখিতভাবে মতামত দিলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

সংবিধান সংশোধনের পথে বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সরকারের কাছে চ্যালেঞ্জ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের একটি সুযোগ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই কাজ করবে বিশেষ কমিটি।

তিনি আরও জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত প্রস্তাব, বিভিন্ন বিষয়ে দেওয়া ভিন্নমত (নোট অব ডিসেন্ট), সরকারি দলের নির্বাচনী ইশতেহার এবং গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে সর্বজনগ্রাহ্য একটি সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬