ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা আজ সন্ধ্যায় প্রথম দফায় কারিনা কায়সারের জানাজা মুহিবুল্লাহ বাবুনগরীর হাত মামুনুল হকের মাথায়, হেফাজতে ঐক্যের বার্তা ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বহু শিক্ষার্থী অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ না কেউ লড়াই জারি রাখবেই: হাদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এবার ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং নানা অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার কারণে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ বিষয়ে হাদি তার অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেছেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে। কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না। বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে হাদি লেখেন, মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন। শুধু এটুকু বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন। সুতরাং কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।

তিনি বলেন, ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দেবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনোক্রমেই দমে যাব না। না মানে- না!

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হাদি লেখেন, হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজায়ে দাও খোদা। নির্ভয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শরীফ ওসমান হাদি বলেন, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ না কেউ লড়াই জারি রাখবেই: হাদি

আপডেট সময় ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫