ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির চিঠি পাঠালো দুদক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেড কোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে আজ। সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দতালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

অন্যদিকে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। গেল ২০ মার্চে জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির চিঠি পাঠালো দুদক

আপডেট সময় ০১:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫