দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। বর্তমান সময়েও অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।’
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ডেস্ক রিপোর্ট 























