ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোকের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণ’কে দায়ী করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক মন্তব্য ও দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণের কারণে মানসিক যন্ত্রণায় ছিলেন মির্জা আব্বাস। এর প্রভাবেই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন রাশেদ।

জাতীয় সংসদে বৃহস্পতিবার মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ তুলে তার বর্তমান শারীরিক অবস্থার কথাও জানান রাশেদ খান। তিনি বলেন, স্ট্রোকের পরও মির্জা আব্বাস পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নিজে হাঁটতে পারেন না এবং তার কথাবার্তা ও হাত নড়াচড়াতেও সমস্যা রয়েছে।

নির্বাচনের আগে ও পরেও পাটওয়ারীর কাছ থেকে মির্জা আব্বাস ‘মানসিক অত্যাচারের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রাশেদ খান। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের প্রতিকৃতি তৈরি করে পাটওয়ারী বক্সিং করেছিলেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা না গেলেও দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে একজন মানুষের ওপর শারীরিক প্রভাব পড়তে পারে।

মির্জা আব্বাসের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করা থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন। অথচ পরবর্তীতে তাকে বিভিন্ন ঘটনায় জড়িয়ে অপবাদ দেওয়া এবং হাসপাতালে থাকা অবস্থায় তাকে ঘিরে ‘মব’ করার ঘটনা ঘটেছে।

সবশেষে রাশেদ খান দাবি করেন, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার পরই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার ভাষ্য, ‘মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬