ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন-না, হবে না: মোশাররফ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩৯৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।’ তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের বিচার করবেন আদালত, আমরা আইন হাতে তুলে নেব না।’ গত রবিবার (২ নভেম্বর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এদিকে নেতাকর্মীদের উদ্দেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়ায় আওয়ামী লীগ করে এমন অনেক লোক আছে না? তো আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের ওপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন-সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি বিএনপি করে ১৫ বছর কলাপাড়া থাকতে পারি, তো উনাদেরও রাইট (অধিকার) আছে না কলাপাড়া থাকার?’

তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে অনেকে পালিয়েছে এবং তাদের বিচার করবেন আদালত। আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না। আমার পাশের বাড়ির লোক হিসেবে, আমার বন্ধু হিসেবে, আমার আত্মীয় হিসেবে, আমার কলাপাড়াবাসী হিসেবে আপনারা যে যা পারেন তাদের সহায়তা করেন। কারণ, বিপদের সময় মানুষের সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ঈমানের লক্ষণ।’ বিএনপির এই নেতা বলেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।

কারণ তারা কলাপাড়ার মানুষ, একটা আদর্শ বিশ্বাস করলে যদি মার খায়, কাল আমরা আবার ক্ষমতার বাইরে গেলে আমরাও তো মার খাব, এই কলাপাড়ায় আমরা তা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, চরমোনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই কলাপাড়ার উন্নয়ন করা, লক্ষ্য একটাই কলাপাড়াকে ভালো রাখা, লক্ষ্য একটাই যাতে আমরা মিলে-মিশে একসঙ্গে কাজ করতে পারি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন-না, হবে না: মোশাররফ হোসেন

আপডেট সময় ০১:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫