ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম লেখেন—প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নাই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন। ইনকিলাব জিন্দাবাদ।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। এই সংশোধিত আরপিও ধরেই শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

নতুন আরপিও অনুযায়ী—জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না; আদালত ঘোষিত ফেরারি/পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না; দেড় দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে; একক প্রার্থী হলেই জেতা যাবে না। ‘না’ ভোট চালু হয়েছে; সমান ভোট পেলে পুনঃভোট হবে; জামানত বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে; দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা; চালু হলো আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি; কোন কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি; এআই এর অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে; হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না: সারজিস

আপডেট সময় ০২:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫