ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

জামায়াত বিশ্বাসঘাতকতার রাজনীতি করে, বিএনপি করে উন্নয়নের: বিএনপি প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেছেন, “বিএনপি উন্নয়নের রাজনীতি করে, আর জামায়াত বারবার বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতার পর তাদের সর্বোচ্চ আসন ছিল ১৮টি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের সঙ্গে নির্বাচন করেও প্রতিবারই বিশ্বাসঘাতকতা করেছে। সেই দল কীভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে?”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

সাবেক এমপি আলাউদ্দিন বলেন, গত ৫৪ বছর ধরে ভোটের ভুলের কারণে স্বাধীনতাবিরোধী শক্তি টিকে আছে। “যারা মুক্তিযুদ্ধের সময় ঘরবাড়ি লুট করেছে, মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে — তারা এখন কোন মুখে ভোট চাইতে আসে?” এমন প্রশ্নও করেন তিনি।

তিনি দাবি করেন, বিগত পাঁচ বছরে কালিগঞ্জ উপজেলায় তিনি নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। জনগণ আবার সুযোগ দিলে অসমাপ্ত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মন্দির, মসজিদ ও উপাসনালয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান।

কারেন্ট রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষের বিজয়কে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরানোর “একমাত্র পথ” হিসেবে উল্লেখ করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পরিতোষ কুমার মণ্ডল। বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি প্রমুখ।
বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে সুতা গ্রামের মন্দিরের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ৩০ হাজার টাকা এবং কাজী আলাউদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি

জামায়াত বিশ্বাসঘাতকতার রাজনীতি করে, বিএনপি করে উন্নয়নের: বিএনপি প্রার্থী

আপডেট সময় ১০:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫