ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধের পর প্রথম ভারত সফরে পুতিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৭ ঘণ্টার স্বল্প সময়ের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম ভারত সফর। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালগালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানান।

বিমান থেকে নামতেই মোদি আবেগাপ্লুত হয়ে পুতিনকে জড়িয়ে ধরেন। এরপর একই গাড়িতে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে আলিঙ্গন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছর মস্কো সফরে পুতিন মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন; তারই প্রতিদানে এবার দিল্লিতে পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে সম্মানী অভ্যর্থনা জানানো হবে। দুপুরে হায়দরাবাদ হাউসে ভারতের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের ঐতিহ্যবাহী স্থানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। তার আগে সকালে পুতিন মহাত্মা গান্ধীর সমাধিস্থলে (রাজঘাট) শ্রদ্ধা নিবেদন করবেন।

এই সফরকালে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন পুতিন। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পুতিনের সঙ্গে ভারত সফরে এসেছে একটি বড় ব্যবসায়ী দলও। ভারতের অন্যতম দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে রুশ প্রতিনিধিদল।

শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষে পুতিনের দিল্লি ত্যাগের কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধের পর প্রথম ভারত সফরে পুতিন

আপডেট সময় ১০:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫