ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

বিশ্বকাপের আগে ধাক্কা, ভারতে গিয়ে ভাইরাসে আক্রান্ত রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড দল। দলের দুই সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে ভাইরাসজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। ফলে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তারা। তবে নিউজিল্যান্ড কোচ আশাবাদী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সবাই সুস্থ হয়ে উঠবেন। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, অসুস্থতার কারণে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন না। একই সঙ্গে কাঁধের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ওপেনার ফিন অ্যালেনকেও বিশ্রামে রাখা হবে।

এদিকে রব ওয়াল্টার সাংবাদিকদের বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে দলে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছে। ডেভন ও রাচিন ভাইরাসজনিত সংক্রমণে ভুগছে, যা সফরের সময় প্রায়ই দেখা যায়। রাচিন আমার পাশের রুমে থাকছে, সারা রাত তার অবস্থা ভালো মনে হয়নি। এই মুহূর্তে সবাই মোটামুটি সঠিক পথে আছে। প্রথম ম্যাচের আগে সবাই ফিট ও সুস্থ থাকবে বলে আশা করছি।

আগামী রবিবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। এদিকে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল সম্প্রতি ভারতের বিপক্ষে টিটোয়েন্টি প্রস্তুতি সিরিজে কাফ ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার ফিট থাকার ব্যাপারে আশাবাদী কোচ। অন্যদিকে জিমি নিশাম অসুস্থ হয়ে পড়েছেন এবং পেসার লকি ফার্গুসন ইনজুরি কাটিয়ে ফিরছেন।

এদিকে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। বৈশ্বিক এই আসরের আগে নিউজিল্যান্ড দল কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে কিছুটা হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ইনজুরি ও অসুস্থতার সমস্যা নিউজিল্যান্ড শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। তবে কোচ ও টিম ম্যানেজম্যান্ট আশা করছে, সময়মতো সব খেলোয়াড় সুস্থ হয়ে মাঠে ফিরবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপের আগে ধাক্কা, ভারতে গিয়ে ভাইরাসে আক্রান্ত রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

আপডেট সময় ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬