ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’

সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতায় অস্থির ভারতের মণিপুর। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আভাস মিললেও নতুন করে রক্তাক্ত হলো রাজ্যটি। ভোরের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন, আর আগুনে পুড়ে গেছে একাধিক বাড়ি।

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় ভয়াবহ এক সশস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাতটি বাড়ি। স্থানীয় কুকি-জো সম্প্রদায়ের সংগঠন কুকি ইনপি মণিপুর এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির দাবি, শুক্রবার ভোর ৪টার দিকে লইবোল খুলেন গ্রামে একদল সশস্ত্র হামলাকারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে নিহত হন লেথখোংগাম হাওকিপ, তার স্ত্রী টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ। নিহত তিনজনই বেসামরিক নাগরিক।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকি ইনপি মণিপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিরীহ মানুষের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

সংগঠনটি হামলার জন্য এনএসসিএন-আইএম ও তার সহযোগী একটি সংগঠনকে দায়ী করলেও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে। সংরক্ষিত উপজাতি মর্যাদা নিয়ে শুরু হওয়া বিরোধ পরে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৬০ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সাম্প্রতিক সময়ে সহিংসতার মাত্রা কিছুটা কমলেও মাঝেমধ্যেই নতুন হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলা আবারও মনে করিয়ে দিল, মণিপুরে শান্তি এখনো অনেক দূরের পথ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক

সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

আপডেট সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬