ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও জানিয়েছেন সহমর্মিতা। গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের মধ্যে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিলো ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন অনুভূত হয়। সবশেষ খবর অনুযায়ী প্রায় দুই হাজার লোক এই ভূমিকম্পে মারা গেছেন।

বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও মানবিক বার্তা দিতে ভোলেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কতো ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।

নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষদের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি আরও বলেন, যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।

সবশেষে ভেনিজুয়েলার মানুষের জন্য শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইলো। শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এগিয়ে এসেছেন ভেনিজুয়েলার এক শিশুর পাশে। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু হারানো সেই শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যক্তিগত ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

আপডেট সময় ১০:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬