ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াতও ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

এবার ধর্ম বিক্রি করে জামায়াত রাজনীতি করছে অভি‌যোগ ক‌রে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ব‌লে‌ছেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক।”

গতকাল শনিবার (৪ অক্টোবর) পল্লবীর প্যারিস রোডের শাহীন স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

জামায়াত সম্প‌র্কে সতর্ক থাকার আহ্বান জানি‌য়ে আমিনুল হক বলেন, “আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, ‘রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট-ওপিঠ।’ এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।”

“আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ,” যোগ করেন বিএন‌পির এই নেতা।

তিনি বলেন, “কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দুই-একটি দল এবং একটি ইসলামিক দল পিআর এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু

ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াতও ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল

আপডেট সময় ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫