ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

নর্থ সাউথের সেই শিক্ষার্থী অপূর্ব পাল কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

এবার কোরআন ‘অবমাননার’ অভিযোগে গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে রোববার (৫ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া কারাগারে আটক রাখার আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য জামিন নাকচ চেয়ে অপূর্ব পালকে কারাগার আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সোমবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

নর্থ সাউথের সেই শিক্ষার্থী অপূর্ব পাল কারাগারে

আপডেট সময় ০৫:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫