ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে এবছর দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনার মাধ্যমে “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা” দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির “পাঁয়তারা” করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল।” তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ওই “চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে” বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয় উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেওয়ার কাজটি যোগসূত্রতা দেখা যাচ্ছে।”

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সরকার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইভাবে পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনাটি নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে অথচ তার কোনো আলামতই পাওয়া যায়নি।

তিনি আরও যোগ করেন, “ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু

দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫