ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিয়ে দেন প্রধানমন্ত্রী আরও ১৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়াকে হারানোয় শান্তদের অভিনন্দন জানাল একাধিক দেশ পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক করার ঘোষণা

সংসদ নির্বাচনের দিন গণভোট চাইলেন সাইফুল হক ও সাকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন একইসাথে গণভোটও চাই। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও বললেন গণভোট জাতীয় নির্বাচনের দিন হতে পারে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (০৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা এসব কথা বলেন।

বিচার বিভাগের মতামত নেওয়ার পক্ষে তবে বাধ্যতামূলক নয়, পরামর্শ নেওয়া যেতে পারে বলেও জানান সাইফুল হক।

আরও পড়ুন: তরুণদের স্বপ্ন ১৪ মাসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে: সাইফুল হক

সাইফুল হক বলেন, সাংবিধানিক আদেশ জারির মধ্যদিয়ে নতুন কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত দিচ্ছি কিনা সেটিও ভাবতে হবে।

এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি। অনৈক্য দূর হয়ে ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা। গণভোট জাতীয় নির্বাচনের দিন হতে পারে। যেহেতু নির্বাচন পিছিয়ে যায় কিনা এমন শঙ্কা আছে যার ফলে নির্বাচনের দিনই আয়োজন করলে ভালো।

আরও পড়ুন : ভারতীয় আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্র করছে: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি আরও বলেন, নোট অব ডিসেন্ট দেওয়া রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে রেখে বাস্তবায়ন করবে। আগামী সংসদকে দুটি ক্ষমতা দিতে হবে। দেশ পরিচালনার সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষমতাও তাদের দিতে হবে।

চলতি মাসের ১৫ তারিখে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব

সংসদ নির্বাচনের দিন গণভোট চাইলেন সাইফুল হক ও সাকি

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫