ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

আপার রাজনীতি ডেড হয়ে গেছে, আর ফিরে আসবেন না: মাহমুদুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

এবার দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আপা ফিরে আসবেন না। আপা যদি তার প্রভুর কাছে পালিয়ে না যেতেন, তাহলে হয়তো ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু আপার রাজনীতি ডেড হয়ে গেছে। সুতরাং তিনি আর ফিরে আসবেন না। রোববার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাহমুদুর রহমান আরও বলেন, আগের যুগে সাংবাদিকরা সিংহ ছিলেন। এখনকার সাংবাদিকরাও সিংহ। কিন্তু দুই জাতের সিংহের মধ্যে পার্থক্য আছে। আগের জাতের সিংহরা যখন গর্জন করতো, তখন সিংহাসন কেঁপে উঠত। আর এখনকার সিংহরা সার্কাসের সিংহের মতো। যারা কেবল ক্ষমতার চেয়ারের নিচে মাথা নিচু করে বসে লেজ নাড়তে পারে।

তিনি বলেন, আমরা গত ১৫ বছরে সাংবাদিকতার নামে সার্কাসের পোষ মানা সিংহদের দেখতে পেয়েছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ নাড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই, তারা পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময় সেই সমস্ত নামকরা তথাকথিত সম্পাদকেরা শেখ হাসিনার দরবারে গিয়ে তাকে তেলের বন্যা বইয়ে দিয়েছে।

সম্পাদক মাহমুদুর রহমান আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা হলো শেরে বাংলার সেই সিংহের সাংবাদিকতা, যে সিংহের গর্জনে মসনদ কেঁপে উঠবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতার জন্য জ্ঞান অর্জন করতে হবে। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

আপার রাজনীতি ডেড হয়ে গেছে, আর ফিরে আসবেন না: মাহমুদুর রহমান

আপডেট সময় ০৪:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫