ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

শক্তিমত্তা জায়গায় বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

এবার রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ খানিকটা এগিয়ে। এগিয়ে এই অর্থে যে, আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই। সরকারের পতন হয়েছে। তাদের মোরাল স্ট্রেংথ খুব দুর্বল। নৈতিক অবস্থানটা খুবই দুর্বল। তারা কবে কিভাবে রাজনীতিতে কামব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে সেই আলোচনাটাকে বেশ খানিকটা স্তিমিত করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা। বিএনপির যে মনোনয়ন এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে। খুব বেশি বিতর্কের সুযোগ এখানে আছে মনে হয় না।’ জিল্লুর বলেন, ‘বিএনপি ৬৭টির মতো আসন ফাঁকা রেখেছে।

যেকোনো কারণেই হোক আপাতত ঘোষণা স্থগিত রেখেছে। মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়নপত্র কেনা, তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ, প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন সেই বিষয়গুলো এবার দেখা গেল না। অনেকে বলছেন যে যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের আপাতত যোগ্য মনে হয়নি তাদের জন্য ভবিষ্যতে সময় আছে।’ জিল্লুর আরো বলেন, ‘বিএনপির বড় এডভান্টেজ হচ্ছে যে, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক।

পরবর্তী সময় দেশের রাষ্ট্রপ্রধান, তার আগে সেনাপ্রধান। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন সেটা বিএনপির সময় হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

শক্তিমত্তা জায়গায় বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান

আপডেট সময় ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫