ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

বঙ্গবন্ধুকে ‘বিশ্বাসঘাতক’ বলায় উপস্থাপিকার ক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

যমুনা টেলিভিশনের এক লাইভ আলোচনায় বঙ্গবন্ধুকে ‘বিশ্বাসঘাতক’ বলার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল। জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে উদ্দেশ করে তিনি বলেন, স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে অবমাননা করার মতো কথা বলা গ্রহণযোগ্য নয়। স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে তিনি এ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান।

উপস্থাপিকার মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “অতিথিকে সম্মান করতে হয়। অতিথি মানেই ভগবান। আপনি স্বৈরাচারিতার ভঙ্গিতে কথা বলছেন। এখানে আপনার ব্যক্তিগত অনুষ্ঠান নয়—আমি যমুনা টিভির আমন্ত্রণে এসেছি ১৬ কোটি মানুষের কথা বলতে।”

লাইভ সম্প্রচারের সময় বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিনিময় চলতে থাকে। পুরো ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি

বঙ্গবন্ধুকে ‘বিশ্বাসঘাতক’ বলায় উপস্থাপিকার ক্ষোভ

আপডেট সময় ১০:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫