ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

শাশুড়ি খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় তার বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সবুজ রঙের একটি গাড়িতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির কাছে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান বিন্দু, তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্যরা।

ডা. জোবায়দা বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩০২-এ ঢাকা রওনা হন।

এদিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে শনিবার আসতে পারে এবং চিকিৎসকের অনুমতি অনুযায়ী খালেদা জিয়া ৭ ডিসেম্বর রওনা হতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি এবং চার মাস পর দেশে ফেরেন।

২০০৮ সালে তারেক রহমান লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পর থেকে ডা. জোবায়দা রহমান ও তাদের মেয়ে জায়মা রহমানও সেখানে অবস্থান করছিলেন। সাম্প্রতিক একমাসের সফর শেষে তিনি ৫ জুন দেশে ফিরে পুনরায় লন্ডন গিয়েছিলেন এবং এখন খালেদা জিয়ার চিকিৎসাজনিত প্রয়োজনে আবার ঢাকায় ফিরেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

শাশুড়ি খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান

আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫