ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

দেশের নীতি ও নৈতিকতা পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, নৈতিকতার চর্চার মাধ্যমেই মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। “আমরা ১৮ কোটি মানুষের হাতকে শক্তিশালী করতে চাই। আইন দিয়ে পরিবর্তন আনা যায় না, নৈতিকতা দিয়ে আনা যায়,” মন্তব্য তার।

তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকারে না গেলেও জনগণের পক্ষে আওয়াজ তুলে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নার্সদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কাজটিকে ইবাদত মনে করে করলে জাতি বুঝতে পারবে আপনারাই তাদের আপনজন।” ব্রুনাই সুলতানের উদাহরণ টেনে তিনি বলেন, জনগণের পেট ভরানোই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত।

সম্মেলনে সভাপতিত্ব করেন এনএনএফ আহ্বায়ক ড. মো. ইউনুছ আলী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম “Ethical Message of Humanity from The Holy Quran” বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া নার্সিং পেশার অবস্থান, চ্যালেঞ্জ, প্রশিক্ষণ ও উন্নয়ন নিয়ে বক্তব্য দেন বিএমইউ প্রভাষক বুশরা-ই-জান্নাতসহ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা নার্সদের অধিকার, পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং নার্সিং সেক্টরের সমন্বিত অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

আপডেট সময় ০১:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫