ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

“লন্ডনের প্রেসক্রিপশন আর দিল্লির রাজত্ব চলবে না”–সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট মো. সাদিক কায়েম বলেছেন, “আগামীর দেশ দাঁড়িপাল্লার ন্যায় ও ইনসাফের। এই বাংলাদেশে এখন আর লন্ডনের প্রেসক্রিপশন ও দিল্লির রাজত্ব চলবে না। ’২৪ পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। কেউ করতে চাইলে খুনি হাসিনার যে পরিণতি হয়েছে, তার চেয়ে খারাপ পরিণতি হবে।”

শুক্রবার (৫ ডিসেম্বর) সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে আয়োজিত ছাত্র ও নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন।

সাদিক কায়েম বলেন, অতীতে ভারত আমাদের উপর অত্যাচার চালিয়েছে এবং ফ্যাসিস্টরা দিল্লির দালালদের প্রশ্রয় দিয়েছিল। “এই স্বাধীন বাংলাদেশে এখন আর সেই স্বৈরাচারী মনোভাব চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের নেতা হতে হলে মাটির সঙ্গে মিশে কাজ করতে হবে, যোগ্যতা ও সততার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। “হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। এই সমাবেশে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষক নেই। আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত ইনসাফের দেশ।”

ছাতক-দোয়ারা অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানোর জন্য জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি ভোট প্রার্থনা করেন।

ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদানী, বিশেষ অতিথি ছিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা ও সঙ্গীতশিল্পী মোহাম্মদ সালমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে ছাতক-দোয়ারা উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

“লন্ডনের প্রেসক্রিপশন আর দিল্লির রাজত্ব চলবে না”–সাদিক কায়েম

আপডেট সময় ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫