ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়লেও উদ্বিগ্ন নন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump

মার্কিন সংবাদ সংস্থা Reuters-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে তার প্রধান মনোযোগ ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন।

তিনি বলেন, গত কয়েক দিনে জ্বালানি গ্যাসের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়তে পারে। তবে যুদ্ধ শেষ হলেই দ্রুত দাম কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের LouisianaTexas অঙ্গরাজ্যে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জরুরি তেলের মজুত রয়েছে, যা বিশ্বের বৃহত্তম জরুরি তেল মজুতের মধ্যে অন্যতম। তবে আপাতত সেই মজুত ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, Strait of Hormuz দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই বৈশ্বিক জ্বালানি বাজার আবার আগের অবস্থায় ফিরে আসবে। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়াই জ্বালানি বাজারে অস্থিরতার প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে। একই সময়ে ইসরায়েলও ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়লেও উদ্বিগ্ন নন ট্রাম্প

আপডেট সময় ০৯:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬