ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

গাজায় ভয়াবহ খাদ্য সংকট: প্রতি তিনজনের একজন না খেয়ে দিন কাটাচ্ছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, উপত্যকার প্রতি তিনজন বাসিন্দার একজন না খেয়ে দিন কাটাচ্ছেন। চলমান সংঘাত, দখল ও অবরোধের কারণে গাজাবাসী মারাত্মক খাদ্য সংকটে পড়েছে। যদিও সীমিত পরিসরে সহায়তা সরবরাহ শুরু হয়েছে, তবু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

ডব্লিউএফপির তথ্য মতে, গত ২১ মে অল্প সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার পর সংস্থাটি কিছু ট্রাক পাঠাতে পেরেছে। তবে এখন পর্যন্ত যা সরবরাহ করা হয়েছে, তা ২০ লাখের বেশি মানুষের মৌলিক চাহিদার ক্ষুদ্র অংশমাত্র। সংস্থাটি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে প্রতিদিন অন্তত ১০০টি সহায়তা ট্রাক প্রবেশের অনুমতি দিতে।

ডব্লিউএফপির সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে, গাজার পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) অনুযায়ী অঞ্চলটিতে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ চরম ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে।

খাদ্যপণ্যের মূল্যও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডব্লিউএফপির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন রুটির জন্য ব্যবহৃত গমের আটা ৩ হাজার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি খাবার তৈরির জন্য অপরিহার্য তেল প্রায় অনুপলব্ধ হয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

গাজায় ভয়াবহ খাদ্য সংকট: প্রতি তিনজনের একজন না খেয়ে দিন কাটাচ্ছেন

আপডেট সময় ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫