ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম শেরপুরে জেল ভেঙে পালানো সাড়ে ৩শ আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত নাটোরে মন্ত্রীর পথসভা থেকে উদ্ধার অস্ত্রটি খেলনা পিস্তল শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত, প্রত্যাশা জামায়াতের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে প্রস্তাব দেয়নি বিএনপি, আলোচনায় মির্জা ফখরুলের নাম শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব চট্টগ্রামে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে ৭ যুবক

সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি পিছিয়ে আগামী সোমবার নির্ধারণ করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

এ মামলায় এখন রিমান্ড আবেদনের শুনানির অপেক্ষায় রয়েছেন সাবেক এই সংসদ সদস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬