ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: ভারতীয় মন্ত্রী ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হবে: ত্রাণমন্ত্রী কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ২২ জন নিহত অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন চিত্র পল্লী বিদ্যুৎ সমিতির দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে: পাটওয়ারীর হুঁশিয়ারি রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ২২ জন নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকে বের হওয়ার চেষ্টা করলেও ভবনের সরু করিডোর ও সীমিত বের হওয়ার পথের কারণে অনেকে আটকা পড়েন।

লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা চূড়ান্ত বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এমন প্রাণহানির ঘটনায় কিনশাসাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি

কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ২২ জন নিহত

আপডেট সময় ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬