ভারতের রাজস্থানের জয়পুরে সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে আইসিইউতে থাকা ছয় রোগীর মৃত্যু হয়, আহত হয়েছেন আরও পাঁচজন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, আইসিইউয়ের ভেতরে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা দোতলায় ছড়িয়ে পড়ে এবং পুরো ওয়ার্ড ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
জয়পুরে সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আইসিইউতে ছয় রোগীর মৃত্যু, আহত পাঁচ

